, চৌগাছা (যশোর): প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএ নপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
এ দিনটির শুরুতে সকালে তরিকুল ইসলাম পৌর ডিগ্রি ক লেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
একই সঙ্গে ইছাপুর-পাঁচনামনা পৌর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গ ণেও বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসু দুল হাসান, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, চৌগাছা পৌর বিএ নপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনী, ২ নম্বর পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কলেজের শিক্ষকরা।
বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা প্রেস ক্লাব মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আ নুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা পৌর বিএনপির সভা পতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাং গঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন, পৌর বিএনপির সাধা রণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদ লের আহ্বায়ক এম এ মান্নান ধনী, বিএনপি নেতা সালা উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, সহসভাপতি ইকলাচ হোসেন (বকুল) এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলা মসহ স্থানীয় নেতারা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৫নামনা মসজিদের ইমাম মাওলানা শাহীন রহমান।
পরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Reporter Name 



















