Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাইবার সুরক্ষা আইনের মামলায় মোংলায় সাংবাদিক রেজা মাসুদ আটক, বিএনপি নেতার তীব্র নিন্দা

  • Reporter Name
  • Update Time : 02:33 pm, Thursday, 3 September 2026
  • 79 Time View
মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট):
সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় মোংলার আলোচিত ফেসবুক ব্যবহারকারী ও সাংবাদিক রেজা মাসুদ কে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে মোংলা শহরের সিঙ্গা পুর মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রেজা মাসুদ মোংলা প্রেস ক্লাবের সদস্য। সামাজিক যোগা যোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি ও কর্ম কাণ্ডের কারণে স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে আলোচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার সুরক্ষা আইনে এক নারীর ভাইয়ের দায়ের করা মামলাটি আদালত থেকে এজাহার হি সেবে মোংলা থানায় পাঠানো হয়েছে।
ওই মামলার পরিপ্রেক্ষিতেই রেজা মাসুদকে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিআতিকুর রহমান রেজা মাসুদকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানা ন, সাইবার সুরক্ষা আইনে করা মামলাটি আদালত থেকে এজাহার হিসেবে থানায় এসেছে। মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।
তবে মামলায় রেজা মাসুদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সাংবাদিক রেজা মাসুদকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পা দক মোঃ মাহাবুবুর রহমান মানিক।
তার অভিযোগ, কোনো ধরনের তদন্ত ছাড়াই একজন পেশা দার সাংবাদিককে এভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মনে করেন, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
মাহাবুবুর রহমান মানিকের দাবি, বর্তমান ডিজিটাল ও সাই বার নিরাপত্তা-সংক্রান্ত আইনে কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া ও তদন্তের বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। তার অভিযোগ, তদন্ত ছাড়াই রেজা মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে।
তার আরও অভিযোগ, সাংবাদিক রেজা মাসুদ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশ করে আসছেন।
এ কারণে স্থানীয় কিছু ব্যক্তি ও প্রশাসনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে মামলায় জড়ানো হয়েছে কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে রেজা মাসুদকে আটকের পর আদালতে পাঠানোর সময় নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা মানিক।
তার দাবি, ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গ্রেপ্তারের পর সকা লে তাকে আদালতে পাঠানোর কথা থাকলেও দুপুরের পর প্রায় ৩টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
এর ফলে শুক্র ও শনিবার তাকে কারাগারে থাকতে হতে পারে বলে তিনি দাবি করেন। পুরো প্রক্রিয়াটি পরিকল্পিত কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যব স্থা নিতে হবে।
কিন্তু সাংবাদিকতার কারণে কাউকে টার্গেট করে মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে রেজা মাসুদের বিরুদ্ধে করা মামলার বাদীপক্ষকে ঘিরে স্থানীয়ভাবে আলোচিত একটি পুরোনো অভিযানের তথ্যও সামনে এসেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত সাড়ে ১০ টার দিকে মোংলার গিয়াস উদ্দিন সড়কে জনৈক রেবেকা বেগমের বাড়িতে বিদেশি জাহাজ থেকে চুরি হওয়া মালামাল ও মদের বড় চালান থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড।
অভিযানকালে ওই বাড়ির ভাড়াটিয়া ফাতেমা আক্তার কে য়ার পরিচালিত একটি বিউটি পার্লার থেকে ৫ লিটার দেশি মদ, ৪০ পিস ইয়াবা, ২ প্যাকেট কনডম ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করার কথা উল্লেখ রয়েছে।
পরে এ ঘটনায় ফাতেমা আক্তার কেয়ারের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
একই সঙ্গে বাড়ির মালিক রেবেকা সুলতানা ও তার স্বামীকে সতর্ক করা এবং ২৪ ঘণ্টার মধ্যে ওই বিউটি পার্লার অপসার ণের নির্দেশ দেওয়ার তথ্যও রয়েছে।
তবে ওই পুরোনো অভিযানের সঙ্গে বর্তমান সাইবার সুরক্ষা আইনের মামলার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
একইভাবে ওই অভিযানে জব্দ হওয়া সামগ্রীর সঙ্গে বর্তমান মামলার বাদীপক্ষের সংশ্লিষ্টতার বিষয়টিও আইনশৃঙ্খলা বা হিনী বা আদালতের নথির মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, রেজা মাসুদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভি যোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সাংবাদিককে হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন করা হলে তার প্রতিবাদ করা হবে।
এদিকে বিএনপির অন্যান্য নেতারাও সাংবাদিক রেজা মাসু দকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপে ক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে মামলাটির প্রকৃত অভিযোগ কী, বাদীপক্ষের সঙ্গে রেজা মাসুদের বিরোধের কারণ কী, গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং রে জা মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা কতটুকু এসব প্রশ্নের উত্তর মিলবে পুলিশি তদন্ত, মামলার নথি ও আদালতের পরবর্তী কার্যক্রমে।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাইবার সুরক্ষা আইনের মামলায় মোংলায় সাংবাদিক রেজা মাসুদ আটক, বিএনপি নেতার তীব্র নিন্দা

Update Time : 02:33 pm, Thursday, 3 September 2026