চৌগাছা (যশোর)প্রতিনিধি:দেশপ্রেমে ইনসাফের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তবঢ় দেন ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা সভাপতি ইসমাইল হোসেন,কেন্দ্রীয় কলেজ ক্যাম্পাস সম্পাদক ইউসুফ ইসলাহী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ,সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, বাইতুলমাল সম্পাদক ডা. ইমদাদুল হক ও কর্মপরিষদ সদস্য তুহিনুর রহমান,ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আবু-নাঈমসহ দলীয় নেতাকর্মী এবং উপ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপি এ-৫ প্রাপ্ত শিক্ষা র্থী, তাদের অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের সাথী, সদস্য ও কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমা দের নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং আদর্শবান ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
শুধু ভালো ফলাফল করলেই হবে না, নীতি-নৈতিকতা ও মূল্যবোধকে জীবনের অংশ করতে হবে।
নামাজ-কালামের প্রতি যত্নশীল হতে হবে এবং কোনো অব স্থাতেই পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে না। তাদের সম্মান করতে হবে ও তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দে শ্য সবসময় মনে রাখতে হবে।
ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্য তা ও নৈতিক শক্তিকে কাজে লাগানোর জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এতে অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার্থীদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়;এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমা জের জন্যও গর্বের বিষয়।
মেধার সঙ্গে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে পারলেই একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মান না প্রদান করা হয়। একই সাথে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

Reporter Name 



















