Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল, মুখর সুন্দরবনের দুয়ার

  • Reporter Name
  • Update Time : 03:07 pm, Saturday, 5 September 2026
  • 78 Time View
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট):
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলে দেওয়া হয়েছে সুন্দর বনের দুয়ার।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ৫ম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাগেরহাটের মোংলার করমজল পর্যট নকেন্দ্র।
আজ শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সুন্দরবনের প্রবেশদ্বারখ্যাত এ পর্যটনকেন্দ্র।
প্রজনন মৌসুমে সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশসহ বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি ছিল।
দীর্ঘ বিরতির পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই প্রকৃতিপ্রে মীদের আনাগোনা বাড়তে থাকে সুন্দরবনের বিভিন্ন পর্যট নকেন্দ্রে।
শনিবার সকালে করমজল পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, পর্যটকবাহী নৌযান একের পর এক ঘাটে এসে ভিড়ছে।
কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ দল বেঁধে এসেছেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে।
করমজলের ফুটট্রেইলে হাঁটতে হাঁটতে পর্যটকরা উপভোগ করছেন গাছপালা, নদী-খাল, বানর, হরিণসহ সুন্দরবনের বিচিত্র জীববৈচিত্র্য। কেউ ব্যস্ত ছবি ও ভিডিও ধারণে, কেউ আবার নীরবে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য।
দীর্ঘ তিন মাস পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় করমজল ও এর আশপাশের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল।
পর্যটক ফিরতে শুরু করায় সেই স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পর্যটনকেন্দ্রজুড়ে।
ঢাকা থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম বলেন, “সুন্দরবন শুধু ঘোরার জায়গা নয়, এটি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করার একটি অনন্য সুযোগ।
করমজলে এসে মনে হচ্ছে শহরের ব্যস্ত জীবন থেকে একে বারে অন্য এক জগতে চলে এসেছি। যারা এখনো সুন্দরবন দেখেননি, তাদের অন্তত একবার এখানে আসা উচিত।”
খুলনা থেকে পরিবার নিয়ে আসা পর্যটক তানজিলা আক্তার বলেন, “শিশুদের নিয়ে এমন একটি জায়গায় আসতে চেয়ে ছিলাম, যেখানে তারা বইয়ে পড়া প্রকৃতি ও বন্যপ্রাণীকে কাছ থেকে দেখতে পারবে।
করমজলে এসে আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ভালো লাগছে। প্রকৃতির এত কাছাকাছি সময় কাটানোর অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”
বরিশাল থেকে আসা পর্যটক রাকিব হাসান বলেন, “অনেক দিন ধরে সুন্দরবনে আসার পরিকল্পনা করছিলাম।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সুযোগ পেয়ে চলে এসেছি। নৌ পথে আসার সময় নদীর দুই পাশের দৃশ্যই ছিল অসাধারণ। করমজলে এসে মনে হচ্ছে, এই ভ্রমণটা জীবনের স্মরণীয় ভ্রমণগুলোর একটি হয়ে থাকবে।”
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাও লাদার আজাদ কবির বলেন, “দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। নিষেধাজ্ঞার সময়টিতে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য স্বাভাবিক পরিবেশে থাকার সুযোগ পেয়েছে। এখন পর্যটকরা আবার সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারছেন।”
তিনি আরও বলেন, “শুরুতে আবহাওয়াজনিত কারণে পর্য টকের উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে।
বিশেষ করে ছুটির দিনে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেক পর্যটক করমজলে আসছেন।
তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।”
হাওলাদার আজাদ কবির বলেন, “করমজল সুন্দরবনের এমন একটি জায়গা, যেখানে অল্প সময়ের মধ্যেই পর্যটকরা সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্যের স্বাদ নিতে পারেন।
নদীপথে করমজলে আসার পুরো যাত্রাটিই একটি আলাদা অভিজ্ঞতা। এখানে এসে ফুটট্রেইলে হাঁটতে হাঁটতে সুন্দরব নের গাছপালা, খাল, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ কাছ থেকে দেখা যায়।
তাই যারা প্রকৃতিকে ভালোবাসেন, পরিবার নিয়ে একটু ভিন্ন ধরনের সময় কাটাতে চান কিংবা সন্তানদের প্রকৃতি ও বন্য প্রাণী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিতে চান তাদের জন্য করমজল হতে পারে দারুণ একটি গন্তব্য।”
তিনি আরও বলেন, “পর্যটকদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সুন্দরবনকে শুধু দেখবেন না সুন্দরবনকে ভালোবা সবেন এবং রক্ষা করবেন।
এখানে আসার পর বন বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না, বন্যপ্রাণী কে বিরক্ত করা যাবে না। একজন সচেতন পর্যটকের সামান্য দায়িত্বশীল আচরণই সুন্দরবনের পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।”
বন বিভাগের এ কর্মকর্তা বলেন, “সুন্দরবন আমাদের গর্ব, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। পর্যটকরা এখানে এসে আনন্দ করবেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন এটাই আমরা চাই।
তবে সেই আনন্দ যেন কোনোভাবেই বনের ক্ষতির কারণ না হয়। সবাই সচেতন থাকলে সুন্দরবনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর জীববৈচিত্র্যও সুরক্ষিত থাকবে।”
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের উপস্থিতিতে করমজলসহ সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে ফিরেছে কর্ম চাঞ্চল্য। পর্যটক বাড়ায় ব্যস্ততা বেড়েছে নৌযান চালক, গাই ড, হোটেল-রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য ব্যবসা য়ীদের ও।
দীর্ঘ বিরতির পর পর্যটনকেন্দ্রগুলো ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রতীক নয়, এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল।
নদী, খাল, গাছপালা ও বন্যপ্রাণীর অপূর্ব সমন্বয়ে করমজল হয়ে উঠেছে দেশ-বিদেশের প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের অন্য তম কেন্দ্র।
নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকদের উপচেপড়া ভিড় যেন আবারও জানান দিচ্ছে সুন্দরবনের প্রতি মানুষের আ কর্ষণ কতটা গভীর।
প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে, সুন্দরবনের জী বচিত্র্য কাছ থেকে দেখতে কিংবা পরিবার-পরিজন নিয়ে স্মরণীয় একটি দিন কাটাতে করমজল এখন অপেক্ষায় নতুন পর্যটকদের জন্য।
তবে এই অনন্য সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে পর্যটকদের সচেত নতা এবং বন বিভাগের নিয়ম মেনে চলাই হতে পারে সুন্দর বন রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল, মুখর সুন্দরবনের দুয়ার

Update Time : 03:07 pm, Saturday, 5 September 2026