রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শালিখা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আড়পাড়া হাই স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনিসুর রহমান মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম নয়ন প্রতিষ্ঠাবা র্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, “জনগণের অধিকার প্রতি ষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএ নপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শহিদুর রহমান শহিদ, তরি কুল ইসলাম, আল মোর্তজা, মনিরুজ্জামান মনা, মোনতাজ, যুবদল নেতা মহাসিন মোল্লা, মহব্বত মুন্সি, ইশতিয়াক আহ মেদ অনিক, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজায়েত হো সেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Reporter Name 



















