Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

বিএমডিএ’র কৃষি ও সেচ ব্যবস্থা পরিদর্শনে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর 

  • Reporter Name
  • Update Time : 04:21 pm, Sunday, 6 September 2026
  • 106 Time View
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীসহ প্রচন্ড খরাপ্রবণ বৃহত্তর  বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেছেন বরেন্দ্র বহু মুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্র কৌশলী জাহাঙ্গীর আলম খাঁন। এসময় তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন। কৃষকের প্রয়োজন অনুযায়ী সেচের পানি নিশ্চিত করে অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে ছেন তিনি।
আজ  রোববার (৬ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী ,চাঁন পাইনবাবগঞ্জের  নাচোল, নওগাঁর নিয়ামতপুর, সাপা হার, পত্নীতলা, মহাদেবপুর, ধামইরহাট ও পোরশাসহ বিভিন্ন এলা কা পরিদর্শন করেন বিএমডিএর নির্বাহী পরিচাক।
এ সময় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের দায়িত্ব পালনের সমস্যা, বাস্তবতা ও সম্ভাবনার কথা শোনেন তিনি।
মতবিনিময়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা জনবল সংকট, সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় এবং অবকাঠা মোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসব সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নির্বাহী পরিচালক।
জাহাঙ্গীর আলম খান বলেন, বিএমডিএর কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে কৃষককে সর্বোচ্চ সেবা দেওয়া।
বরেন্দ্র অঞ্চলের কোনো জমি শুধু পানির অভাবে অনাবাদি পড়ে থাকবে, এটা আমরা চাই না। কৃষকের প্রয়োজন অনুযা য়ী সেচের পানি নিশ্চিত করে পতিত জমিকে চাষের আওতা য় আনা এবং উৎপাদন বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে সরেজমিন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। পানির অপচ য় রোধ, সেচ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সেচ সুবিধা সম্প্রসারণ করা হবে।
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান . জাহাঙ্গীর আলম খান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা আরো বলে ন, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সেচ ব্যবস্থায় জ্বালানি ও বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি নবা য়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।
এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে টেকসই সেচব্যবস্থা গড়ে উঠবে এবং কৃষকরা আরও নির্ভরযোগ্যভাবে সেচ সুবিধা পাবেন।
এদিকে সচেতন মহলের অভিমত প্রকৌশলী জাহাঙ্গীর আ লম খানের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি তার দেয়া নির্দেশনা বাস্তবায়ন করা হলে উত্তরের কৃষিতে বৈপ্লবিক পরি বর্তন সাধিত হবে।
এদিন মাঠ পরিদর্শন ও মতবিনিময়ে রাজশাহী, গোদাগাড়ী, নাচোল, নিয়ামতপুর, সাপাহার, পত্নীতলা, মহাদেবপুর, ধামই রহাট, পোরশা, নওগাঁ রিজিয়ন-২ ও বিভিন্ন জোন অফিসের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মেকানিক, হিসাবর ক্ষণ কর্মকর্তা, অফিস সহায়কসহ কর্মকর্তা-কর্মচারীরা উপ স্থিত ছিলেন।#
About Author Information

Popular Post

নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

বিএমডিএ’র কৃষি ও সেচ ব্যবস্থা পরিদর্শনে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর 

Update Time : 04:21 pm, Sunday, 6 September 2026