মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামে গত ৫ সেপ্টেম্বরের মারামারি ও বাড়ি ভাংচুরের ঘটনায় শৈলকুপা থানায় ২টি পাল্টাপাল্টি মামলা হয়েছে।
মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন এজাহা রনামীয় আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত শৈলকুপা থানা পুলিশ দলিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সংঘর্ষ ও মারামারির ঘটনার জেরে উভয় পক্ষ থানায় এজাহার দায়ের করে।
এর প্রেক্ষিতে শৈলকুপা থানায় পৃথক দুটি মামলা রুজু হয় (মামলা নং- ০৬ ও ০৭, তারিখ: সেপ্টেম্বর ২০২৬)।
মামলা দুটির তদন্ত ও আইনগত পদক্ষেপের অংশ হিসেবে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মো ল্লার দিকনির্দেশনায় পুলিশ দলিলপুর গ্রামে অভিযান চা লিয়ে ২টি মামলার এজারভুক্ত ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো দলিল পুর গ্রামের মো. আতি য়ার শেখ (৬০), . মো. সাজ্জাদ শেখ (৩৫) মো. শাহিন শেখ (৪০), মো. আজিজুল হাকিম (২৪). হাফিজ মোল্লা (৩৭), মো. সাহেব আলী (৫৫), . রাজিব আহম্মেদ (২২), মো. আমিন জোয়ার্দ্দার (২৩), মো. সাজ্জাদ জোয়ার্দ্দার (৬২), মো. জসিম মন্ডল (২৮), আকরাম বিশ্বাস (২৭), মো. শাকিল গাজী (২৪),. মো. আব্দুল লতিফ (৬৫), নায়েব আলী মন্ডল (৩৯) শেখ (২৯)।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবি র মোল্লা জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Reporter Name 



















