Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

পুঠিয়ার  বানেশ্বরে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ 

  • Reporter Name
  • Update Time : 04:56 pm, Monday, 7 September 2026
  • 73 Time View
স্টাফ রিপোর্টার, পুঠিয়া(রাজশাহী) :পুঠিয়ায় কৃষকেরা পর্যা প্ত সার না পাওয়ার অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন হয়।
বিক্ষোভে কৃষকরা অভিযোগ করেন, জমি প্রস্তুত ও ফসল রোপণের গুরুত্বপূর্ণ সময়ে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কোথাও সার থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে তা দেওয়া হচ্ছে না। আবার কালোবাজারে চড়া দামে সার বিক্রির অভিযোগও করেন তারা।
কৃষকদের দাবি, দ্রুত ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলা চল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাসসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন।
দ্রুত সার সংকট সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেও য়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।পরবর্তীতে বি. এ. ডি. সি ডিলার ইব্রা হিম এর কাছ থেকে ১৫ কেজি টি. এস. পি ২৫ কেজি ডিএ পি ও ১৫ কেজি পটাশ, প্রত্যেক কৃষকের মাঝে সরকারি দামে বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত সার সংকটের সমাধান না হলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, তার কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি বলেন আমার জরুরী কাজ আছে আমাকে যেতে হবে ।
এরপরও তাকে একাধিকবার ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। #
About Author Information

Popular Post

নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

পুঠিয়ার  বানেশ্বরে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ 

Update Time : 04:56 pm, Monday, 7 September 2026