Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ  উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:02 pm, Monday, 7 September 2026
  • 79 Time View
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
 রাজশাহীর তানোরে বাড়ির বারান্দা থেকে হাসিনা বিবি (৩৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামা রগাঁ ইউনিয়নের (ইউপি)দমদমা গ্রামে এই ঘটনা ঘটেছে।নিহত হাসিনা বিবি দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোম বার সকালে রাজমিস্ত্রির কাজে বের হন সাজ্জাদ হোসেন। পরে কাজের স্থান থেকে প্রয়োজনীয় কিছু নিতে বাড়িতে ফিরে তিনি বারান্দায় স্ত্রী হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলি শকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেনের প্রথম স্ত্রী কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম স্ত্রীর ঘরে তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে হাসিনা বিবির সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়।
সাজ্জাদ হোসেন তার বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস কর তেন। তবে তার মা আলাদাভাবে থাকতেন এবং বাড়ির পা শেই চুল বাছাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
এদিকে হাসিনা বিবির বাবা মতিউর রহমান ও ভাই মিঠুন অভিযোগ করেছেন, তাদের মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তারা দাবি করে ন।
এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আজহার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
সুরতহাল প্রতিবেদন দেখে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।#

About Author Information

Popular Post

নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ  উদ্ধার

Update Time : 05:02 pm, Monday, 7 September 2026