সাতক্ষীরা প্রতিনিধি:বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা মুফাসসির সম্মে লনে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহরের মুন্সিপা ড়াস্থ আল আমিন ট্রাস্ট কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা মনিরুল ইসলাম বিলালী সভাপতি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকি সাধারণ স ম্পাদক নির্বাচিত হন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখা র সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফে জ মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় সম্মে লনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামা য়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ওলামা বি ভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মাজ লিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক শিক্ষা পৌঁছে দিতে এবং সমাজের নৈতিক অবক্ষয় দূর করতে আলেম-ওলামা ও মুফাসসিরদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মকে কোরআন ও ইসলামের সুমহান আদর্শের সঙ্গে সম্পৃক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কোরআনের আলোকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করতে হবে। দ্বীনি জ্ঞানচর্চার পাশাপাশি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আলেমদের অন্যতম দায়িত্ব।
সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মস জিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও লানা আব্দুল বারি, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এবং সাতক্ষীরা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুরস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী, জেলা কমিটির সদস্য মাও লানা আজিজুল ইসলাম জিহাদী, মাওলানা রেজাউল করিম, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা ইমাম হাসান না সেরী, জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা তরিকুল ইস লাম জিহাদী প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববো ধ বৃদ্ধি পাবে। তাই কোরআন-সুন্নাহর শিক্ষা নিজেদের জী বনে বাস্তবায়নের পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দিতে হবে।
সম্মেলনে সংগঠনটির ২০২৬-২৮ সেশনে সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হন মাওলানা মনিরুল ইসলাম বেলালী ও সেক্রেটারী নির্বাচিত হন মাওলানা মনিরুল ইস লাম ফারুকি।
এছাড়া সহ সভাপতি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, মাওলানা আব্দুল মজিদ, ইমাম হাসান নির্বাচিত হন।
এ অনুষ্ঠানে কমিটির ২৪ জনের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মুফাস সির, ইমাম-খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Reporter Name 



















