শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) :
সম্প্রতি চলমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাঠপাড়ায় সরকারি রাস্তার জমি দখল করে পাকা ঘর নির্মাণ করায় ১০ পরিবার অবরু দ্ধ, যে কোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ীর সংঘর্ষ। বিষয়টি নিয়ে চলছে চরম উক্তেজনা। অভিযুক্ত রুহুল আমিন বহাল তবিয়তে।
তথ্যসুত্রে জানা গেছে ইউপির শংকরপুর মৌজার ৪৭৬ নং দাগের সরকারি রাস্তার জমি দখল করে পাকা ঘর বসতবাড়ি নির্মাণ করায় ওই এলাকায় বসবাসকারি ১০টি পরিবার তা দের চলাচলের পথ হারিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে।
এই নিয়ে চলছে চরম উক্তেজনা, ঘটনাটি দ্রত সমাধান না হলে যে কোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ীর সংঘর্ষ।
এবিষয়ে স্বরুপপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার আ লীকে অবগত করলে তিনি স্বরজমিনে গিয়ে ঘর নির্মাণে বা ধা দিলেও রুহুল আমিন তা উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছে ন ঘর নির্মাণে কাজ। তবে তিনি কোন পেশি শক্তির বলে সর কারি রাস্তার জমি দখল করে ঘর নির্মাণ করছে সে বিষয়ে কোন কিছুই জানা যায়নি।
বিয়ষটি নিয়ে এলাকায় চরম উক্তেজনা বিরাজ করছে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ীর সংঘর্ষ হতে পারে। এব্যাপারে উপ জেলা ও জেলা প্রশাসনের স্বদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
এঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘটনাটি জানার পর আমরা স্বরজমিনে গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছি এবং কিশের শক্তিতে ঘর নির্মান করা হচ্ছে তার সঠিক প্রমানাদি ও কাগজ পত্র দেখানোর নির্দেশ দিয়ে এসেছি।
কিন্তু তিনি কোনো প্রমানদি এখনো পর্যন্ত দেখাতে পারেনি। এবিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করে অভিযু ক্ত রুহুল আমিনের কাছে নোটিশ পাঠিয়িছি।
এব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়ে ছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 



















