আনোয়ার হোসেন, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় অবৈ ধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যব সায়ীর ৮০ হাজার টাকা অর্থদণ্ড সহ দু’জনকে কারাদণ্ড দিয়ে ছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নিকট হইতে ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০অনুযায়ী ভ্রাম্য মাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশ দেন সিংড়া উপ জেলা সহকারী কমিশ নার (ভূমি) নিশাত আনজুম।
অভিযানে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে তাঁকে ১০হাজার টাকা অর্থদণ্ড ও ব্যবসায়ী আব্দুস সা লামের নিকট হইতে থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজা র টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়াও ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে তাঁকে ২০ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর ব্যবসায়ী মোবারকের ১৪৭ বস্তা সার জব্দ করে তাঁকে ৩০হাজার টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেও য়া হয়।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপ স্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজি স্ট্রেট নিশাত আনজুম জানান, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির মাধ্যমে কৃষক দের হয়রানি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

Reporter Name 



















