Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 12:22 pm, Friday, 11 September 2026
  • 70 Time View

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিন শেখ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তা র করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের ২৫টি মুঠোফো ন, চারটি ট্যাব, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশে র মুদ্রা এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে আলামিন শেখের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় আলামিনের কাছ থেকে একটি ছোরা (চাইনিজ কুড়া ল) ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মুঠোফোনের মধ্যে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ও তিনটি আই ফোন রয়েছে। এ ছাড়া চারটি বিভিন্ন মডেলের ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের ৭৭টি মুদ্রার নোট উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদি কেরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যব স্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার

Update Time : 12:22 pm, Friday, 11 September 2026