Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে 

চৌগাছায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ 

  • Reporter Name
  • Update Time : 03:45 pm, Friday, 11 September 2026
  • 61 Time View
ফারুক আহম্মদ:চৌগাছা (যশোর) : ‘বই ও গাছই পরম বন্ধু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে র বার্তা ছড়িয়ে দিতে যশোরের চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা শেষে পাঠাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বাড়ীয়ালী-হাউলি মাধ্যমিক বিদ্যালয় ও বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে বাড়ীয়ালী যুব পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশি দ মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, “এমন নিভৃত পল্লীতে এমন সুন্দর একটি পাঠাগার সত্যিই আমাকে বিমোহিত করেছে।
বই আমাদের বড় বন্ধু,গাছ আমাদের পরম বন্ধু। বই মানুষের মনকে আলোকিত ও সমৃদ্ধ করে, আর গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।”
তিনি বলেন, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকে বাড়ীয়ালী যুব পাঠাগারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি হাতে তুলে দেওয়া প্রতি টি চারাকে যত্ন সহকারে লালন- পালন করে বড় করে তো লার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপ জেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার।
কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন শিক্ষার্থীদের গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি, পরিচর্যা এবং ফলদ ও পরিবেশ বান্ধব গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রানারের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি উবাঈদুল হুসাইন আল্ সামি, দৈনিক আগামী সময়ের উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সদস্য সাহাজুর রহমান, ইউসুফ আলী ও আশিকুর রহমান এবং লাইব্রেরিয়ান হাবিবুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। চারাগাছ হাতে পেয়ে শিক্ষা র্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
একই সঙ্গে পাঠাগারের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানি য়েছেন স্থানীয় অভিভাবকরাও।
আয়োজকরা জানান, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান
ও মননশীলতা বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্ব শীল করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
About Author Information

Popular Post

শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

চৌগাছায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ 

Update Time : 03:45 pm, Friday, 11 September 2026