Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 04:53 am, Sunday, 13 September 2026
  • 113 Time View
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) আলোচি ত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য (মেম্বার) মুকুল হো সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।এঘটনায় ভুক্ত ভোগী ইউপির একান্নপুর গোয়ালপাড়া গ্রামের ভূদেব চন্দ্র মাহাতোর পুত্র রিতেন মাহাতো বাদি হয়ে ইউপি সদস্য (মে ম্বার) মুকুল হোসেনসহ দুই জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে প্রতারণার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।স্থানীয়রা মেম্বার মুকুল হোসেনকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
অভিযোগে বলা হয়েছে,রিতেন মাহাতোর পিতা ভুদেব চন্দ্র মাহাতো একজন মানসিক ভ্যারসাম্যহীন ব্যক্তি। উপজেলার একান্নপুর গোয়ালপাড়া মৌজায়, আরএস খতিয়ান নম্বর ৯০ উক্ত খতিয়ানে ৩ একর ৭৯ শতক জমি আছে ভূদেব চন্দ্র মাহাতোর নামে।
এসব জমির নামজারি করার কথা বলে মুকুল মেম্বার জনৈক আকাশ নামের ব্যক্তিকে দিয়ে ভূদেব মাহাতোকে বিভিন্ন রক মের প্রলোভন দেখায় এবং বিনা টাকায় জমির নামজারি করে দিবে বলে মুকুল ও আকাশ যোগাযোগ করে ওয়ারিশন সনদে স্বাক্ষর দেওয়ার কথা বলে বায়না নামা পত্রে স্বাক্ষর করে নেয়।
অভিযোগে আরো বলা হয় গত ৩ সেপ্টেম্বর রিতেন মাহাতো তার বাবা ও মাকে নিয়ে বাধাইড় ইউনিয়ন পরিষদে (ইউপি) গেলে মুকুল মেম্বারের ইন্ধনে আকাশ ভুলাই- ভালাইয়া তা দের অন্য জায়গা নিয়ে যায় এবং রিতেনের পিতা মানসিক ভারসাম্যহীন ভূদেব মাহাতোকে ভুল বুঝিয়ে একটি বায়না মাপত্রে তার স্বাক্ষর করে নিয়েছে।
এদিকে উক্ত বায়নামা পত্রে লেখা রয়েছে- ৩ একর ৭৯ শতক জমিটি ১ নম্বর বিবাদী মুকুল মেম্বার সর্বমোট পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিবে বলে বায়নামা পত্রে স্বাক্ষর করে নেয়।বায়নামাপত্রে আরও উল্লেখ করা হয় ২ নম্বর বিবা দী রিতেনের পিতা ভুদেব মাহাতোকে নগদ বায়নামা বাবদ দশ লাখ টাকা দিয়েছেন।
অথচ তাদের কোনো টাকা-পয়সা দেয়া হয়নি। প্রতারণা করে বায়নানামায় মানসিক ভারসাম্যহীন ভুদেব মাহাতোর স্বাক্ষর নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) তানোর থানায় উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসে।
সালিশ বৈঠকে প্রতারণার মাধ্যমে জমির বায়নানামায় ভুদেব মাহাতোর স্বাক্ষর নেয়ার অভিযোগ প্রমাণিত হয়।তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিশ বৈঠক শেষ হয়।নাম প্রকাশে অনিচ্ছু ক এক ইউপি সদস্য বলেন,মুকুল মেম্বার এর আগেও এভাবে বায়নামা করে অনেকের জমি হাতিয়ে নিয়ে শূণ্য থেকে কো টিপতি হয়েছেন।সরেজমিন অনুসন্ধান করা হলে এর সত্যতা পাওয়া যাবে।
এবিষয়ে তানোর থানার এএসআই লাভলু মিয়া বলেন ,অভি যোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে ইউপি সদস্য (মেম্বার) মুকুল হোসেন বলেন, তার নাম ও আইডি নম্বর দিয়ে আকাশ মাহাতো একটি বায় নামা স্ট্যাম্প করেছিল,কিন্ত্ত তিনি এবিষয়ে কিছুই জানেন না,তিনি ওই স্ট্যম্প ছিঁড়ে ফেলেছেন এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।
এবিষয়ে আকাশ মাহাতো বলেন, মুকুল মেম্বার তাকে বায় নামা স্ট্যাম্প করতে বলেছিল।কিন্ত্ত স্ট্যাম্প ছিঁড়ে ফেলে এখন সে অস্বীকার করছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টি অধিকতর তদন্ত সা পেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আই নপ্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।#

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Update Time : 04:53 am, Sunday, 13 September 2026