শাহানুর আলম,ঝিনাইদহঃ
মাদকের বিরুদ্ধে ঝিনাইদহে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নিয়মিত অভিযান,সন্দেহভাজনদের আটক এবং ডোপ টে স্টের মাধ্যমে মাদকসেবন শনাক্ত করে নেওয়া হচ্ছে আইন গত ব্যবস্থা।
এতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা যেমন বেড়েছে,তেমনি বাড়ছে মামলা ও আসামির সংখ্যাও। তবে মাদকবিরোধী এই
অভিযানের আড়ালে তৈরি হয়েছে নতুন এক চাপ।
আটক ব্যক্তিদের ডোপ টেস্ট করাতে প্রতি পরীক্ষায় ব্যয় হচ্ছে ৯৫০ টাকা। আর সরকারি বরাদ্দ না থাকায় এ অর্থ
পরিশোধ করতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য কিংবা থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিজের পকেট থেকে।
জেলা পুলিশের পরিসংখ্যান বলছে,চলতি বছরের ১৪ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪ দিনে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখায় সামারী ট্রায়ালে মোট ১৭৫টি মামলা হয়ে ছে।এসব মামলায় আসামি হয়েছেন ২২২ জন।
পরিসংখ্যান অনুযায়ী,১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিনে মামলা হয়েছে৩৩টি,আসামি হয়েছেন ৪৪ জন। আগস্ট মাসে অভিযানের মাত্রা আরও বেড়ে যায়।
এ মাসে মামলা হয়েছে ১২৭টি এবং আসামি হয়েছেন ১৫৮ জন।
সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে আরও ১৫টি মামলা হয়েছে, যাতে আসামি হয়েছেন ২০ জন।
জুলাইয়ের ১৭ দিনে ঝিনাইদহ সদর থানায় ৫টি মামলায় ৫ জন,কালীগঞ্জে ৬টি মামলায় ৮ জন, শৈলকুপায় ১৪টি মাম লায় ১৯ জন,হরিণাকু-ুতে ১টি মামলায় ১ জন, কোটচাঁদপুরে ১টি মামলায় ১ জন এবং জেলা গোয়েন্দা শাখায় (ডিবি)
৬টি মামলায় ১০ জন আসামি হন।
আগস্টে ঝিনাইদহ সদর থানায় ২৭টি মামলায় ৪২ জন, কালীগঞ্জে ১৬টি মামলায়১৮ জন,শৈলকুপায় ৫৫টি মামলায় ৫৭ জন,হরিণাকু-ুতে ৬টি মামলায় ১০ জন,কোটচাঁদপুরে ৭টি মামলায় ৯ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ১৬টি মামলায়২২ জন আসামি হয়েছেন।
সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে ঝিনাইদহ সদর থানায় ৩টি মাম লায় ৩ জন,কালীগঞ্জে ১টি মামলায় ৩ জন, শৈলকুপায় ৯টি মামলায় ৯ জন, হরিণাকু-ুতে১টি মামলায় ১ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ১টি মামলায় ৩ জন আসামিনহয়েছেন।
এ সময়ে কোটচাঁদপুরে কোনো মামলা হয়নি। ৫৪দিনের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে
শৈলকুপা থানায়।
১৪ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সে খানে মোট ৭৮ টি মামলায় ৮৫ জন আসামি হয়েছেন। একই সময়ে ঝিনাইদহ সদর থানায় ৩৫টি
মামলায় ৫০ জন,কালীগঞ্জে ২৩টি মামলায় ২৯জন,হরিণাকু-ুতে ৮টি মামলায় ১২ জন, কোটচাঁদপুরে ৮টি মামলায় ১০ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ২৩টি মাম লায় ৩৫ জন আসামি হয়েছেন। আসামীদেরকে ১৫ দিন থেকে ৬ মাসনপ র্যন্ত কারাদন্ড দেও য়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্ট এখন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হয়ে উঠেছে।
কাউকে আটকের পর তাকে হাসপা তালে নেওয়া,নমুনা সং গ্রহ,পরীক্ষার প্রয়ো জনীয় কাগজ পত্র সম্পন্ন করা এবং পরী ক্ষার ফি পরি শোধসহ পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট পুলিশ সদস্য দেরই সাম লাতে হচ্ছে।
কিন্তু ডোপ টেস্টের জন্য নির্দিষ্ট সরকারি অর্থ বরাদ্দ না থাকায় অনেক ক্ষেত্রেই পরীক্ষার ৯৫০ টাকা পরি শোধ করতে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা আটক কারী পুলিশ সদস্যকে।
প্রাথমিকভাবে এ খরচ থানার ওসির বহন করার কথা থাক লেও বাস্তবে অনেক জায়গায় দায়ি ত্বটি এসে পড়ছে অভিযা নে থাকা এসআইদের ওপর।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে,পরবর্তীতে বিভিন্ন ফান্ড থে কে এসব অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তবে টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া কতটা দ্রুত ও নিয়মিত, তা নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন,দমাদ কের বিরুদ্ধে অভিযাননচালানো আমাদের দায়িত্ব। কাউকে আটক করার পর ডোপ টেস্ট প্রয়োজন হলে পরীক্ষা করা তেই হয়।
কিন্তু সেই পরীক্ষার টাকা যদি নিজের পকেট থেকে দিতেন হয়,তাহলে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত আর্থিক চাপ ও তৈরি হয়।’ আরেক পুলিশ সদস্য বলেন,‘দুএকজনের ক্ষে ত্রে ৯৫০ টাকা হয়তো খুব বেশি মনে হবে না।
কিন্তু নিয়মিত অভিযানে একাধিক ব্যক্তিকে আটক করতে হয়। প্রত্যেকের ডোপ টেস্ট করাতে হলে মাস শেষে নিজের পকেট থেকে দেওয়া টাকার পরিমাণও কম নয়।’
মাদকবিরোধী অভিযানে পুলিশের এই আর্থিক সংকটের বিষয়টি সামনে আসায় শৈলকুপায় কিছুটা সহযোগিতার হাত বাড়িয়েছে ‘আগামীর শৈলকুপা’ নামে একটি সংগঠন।
ডোপ টেস্টের খরচ বহনে তারা পুলিশকে অর্থ দিয়ে সহযো গিতা করছে।
পাশাপাশি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্টদের মতে, মাদকের বিরুদ্ধে অভিযান যত বাড় বে,ডোপ টেস্টের প্রয়োজনও তত বাড়বে। ফলে পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ের পরিমাণও বাড়বে।
সাময়িক সহযোগিতার পরিব র্তে ডোপ টেস্টের জন্য নির্দিষ্ট, স্বচ্ছ ও নিয়মিত সরকারি অর্থ ব্যবস্থাপনা প্রয়োজন। তা না হলে মাদক বিরোধীঅভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপই আর্থিক সংকটে বাধাগ্রস্ত হতে পারে।
তাই মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে দ্রুত সরকারি অর্থ বরাদ্দের ব্যবস্থা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন,‘ডোপ টেস্ট চালু হওয়ার পর থেকেই জেলাজুড়ে এর ব্যাপক প্রভাব পড়েছে।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ডোপ টেস্ট করা নো হচ্ছে। প্রতিটি পরীক্ষা য় খরচ হচ্ছে ৯৫০ টাকা। কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রি য়া।
সামনে নিয়মিতভাবেডোপ টেস্ট চালিয়ে যেতে হলে প্রতিটি পরীক্ষার খরচ যদি পুলিশ সদস্যদের নিজেদের বহন করতে হয়,তাহলে বিষয়টি তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়া বে।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ডোপ টেস্টের জন্য যদি সরকারি বরাদ্দ দেওয়া হয় অথবা হাসপাতালেবিনামূল্যে ডোপ টেস্টের ব্যবস্থা করা যায়,তাহলে মাদকবিরোধী অভিযান আরওজোরদার করা সম্ভব হবে।
এতে মামলার সংখ্যা যেমন বাড়বে,তেমনিমাঠ পর্যায়ে রপুলি শ সদস্যরাও আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন।

Reporter Name 



















