আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে মাদক দ্রব্য অধিদপ্তর বগুড়ার খ সার্কেল এক বিশেষ অভিযান প রিচালনা করে ৩ মাদক বয়বসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্য মান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
জানাযায়,দমাদকদ্রব্য অধিদপ্তর বগুড়ার সান্তাহারস্থ খ সার্কেল বৃহস্পতিবার বিকেলে আদমদিঘী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লিটার চোলা ইমদ,৫ পীস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন সান্তাহার ইয়ার্ড কলোনীর বারেক মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩৬) কে ৬ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা, সান্তাহার নতুন বাজার এলাকার মৃত শ্রী রায়ের ছেলে শ্রীবিষ্ণদেব রায় (৭০)কে ১ মাস জেল ও ১০০ টাকা জরিমানা,সান্তাহার ঘোড়া ঘাট এলাকার মৃত সুরেন রায়ের ছেলে স্বপন রায় (৩৫)কে ১ মাস জেল ও ১০০ টাকা জরি মানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদীঘী উপজে লা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম আসামীদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। #

Reporter Name 



















