ঠাকুর প্রসাদ রায় সাভার (ঢাকা) প্রতিনিধি:
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অং শীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলা প্রশাস নের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদা লত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় এই সভার আয়োজন করা হয়।
এতে সহযোগিতা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জে লার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, ঢাকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব।
সমগ্র সভাটি আয়োজন, সমন্বয় ও সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখা, ঢাকার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী। এ সময় ঢাকা জেলার সকল উপজেলা কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলে ন।
সভায় বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক ও স্থানীয় পর্যায়ের জনগণের দ্রুত, সহজ ও অল্প খরচে বিচার পাও য়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কিত সঠিক তথ্য ও বার্তা পৌঁছে দিতে স্থানীয় সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানা নো হয়।

Reporter Name 



















