শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাট কেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এবং অপরজন চুরি সংক্রান্ত মামলার এ জাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ আগস্ট পাট কেল ঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন মামলা দায়ের করা হয়। ওই মামলায় নোয়াকাটি গ্রামের মো. জাহাঙ্গীর সর দারে র ছেলে হৃদয় (২৫) এজাহারনামীয় আসামি।
বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে।
অপরদিকে, পাটকেলঘাটা থানার চুরি সংক্রান্ত মামলায় লাল চন্দ্রপুর গ্রামের আজগর শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ কে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত দুই আসামি কে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Reporter Name 



















