স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পুঠিয়া থানা শাখার কমিটি গঠন
করা হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পুঠিয়া সদরের রাজ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিতি ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকা শক ও বিক্রেতা সমিতির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, রাজশাহী জেলা শাখা উপদেষ্টা জামিলুর রহমান জামাল, সহ-সভাপতি সাইফুল ইসলাম।
সভায় সর্ব সম্মতিক্রমে জনতা লাইব্রেরী সত্ত্বাধিকারী গোলাম মোস্তফাকে সভাপতি ও শরিফ লাইব্রেরী সত্ত্বাধিকারী এনামু ল হক শরিফকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যে পুঠিয়া থানা শাখার কমিটি গঠন করা হয়।#

Reporter Name 



















