নিজস্ব প্রতিবেদক,যশোর:
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম বিজ য়ী হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভো ট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজ য়ী হয়েছেন।
এ পদে ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
এছাড়া সদস্য পদে আটজন প্রার্থীর মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন।
তারা হলেন-শহিদ জয় ৯৬, রফিকুল ইসলাম ৯২, মুর্শিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিল্টু ৮১, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট। একই পদে আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট এবং সফিক সায়ীদ ৫৪ ভোট পেয়ে পরাজি ত হয়েছেন।
এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আ শরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহিদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Reporter Name 



















