Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

মহেশপুরে  নিঝুম অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডের রহস্য ১৮ মাস পর উদ্ঘাটন: 

  • Reporter Name
  • Update Time : 09:39 pm, Tuesday, 22 September 2026
  • 96 Time View
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) :দীর্ঘ ১৮ মাস ধরে অচক্ষুগোচর থাকা অপহৃত কিশোরী নিঝুম খাতুন (১৭) হত্যাকাণ্ডের মূল রহস্য সফলভাবে উদ্ঘাটন করেছে ঝিনাই দহ জেলা পুলিশ।
মহেশপুর থানা পুলিশ এবং ঝিনাইদহ জেলা সাইবার ইনভে স্টিগেশন সেলের একটি চৌকস টিমের যৌথ অভিযানে ঘট নার মূল পরিকল্পনাকারী ও প্রত্যক্ষ ঘাতক মাশরিকুল রহমান জিম (১৯)-কে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবা নবন্দি প্রদান করেছে।
ঘটনার পটভূমি ও মামলা দায়ের: গত ১৩ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে মহেশপুর থানাধীন ফতেপুর গ্রামের মোছাঃ নিঝুম খাতুন (১৭) নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ভিকটিমের মা মোছাঃ তাসলিমা খাতুন এ বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
পরবর্তীতে দীর্ঘ সময় ভিকটিমের সন্ধান না মেলায় ভিকটিমে র মা বাদী হয়ে মহেশপুর থানায় ১। মাশরিকুল রহমান জিম (১৯), পিতা-কামাল হোসেন, সাং-রাখালভোগা, থানা-মহেশ পুর-কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মহেশপুর থানার এফআইআর নং-৩১, তারিখ-০৮/০৫/২০২৫ খ্রিঃ, জি আর নং-৩৭৫)।
পুলিশি তদন্ত ও প্রযুক্তিনির্ভর অভিযান:
মামলা রুজুর পর থেকে অপহৃত ভিকটিম উদ্ধার ও রহস্য উন্মোচনে মহেশপুর থানা পুলিশ সুনির্দিষ্ট তদন্ত শুরু করে। পরবর্তীতে ঝিনাইদহ জেলা সাইবার ইনভেস্টিগেশন সেলের আধুনিক প্রযুক্তিগত সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাস, বিপি-৯২১৯২২২৬৫৬ এর নেতৃত্বে এক অভিয়ান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসা মী মাশরিকুল রহমান জিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
হত্যাকাণ্ডের বর্ণনা ও আলামত উন্মোচন::
আসামীকে বিজ্ঞ আদালতের অনুমতি면에 রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সত্য স্বীকার করে।
আসামী জানায়, প্রেমের সম্পর্কের সূত্রে গত ১৩/০৩/২০২৫ খ্রিঃ তারিখে ঘুরতে যাওয়ার কথা বলে নিঝুমকে পাবনা জে লার ঈশ্বরদী থানাধীন পাকশী রেল স্টেশন এলাকায় নিয়ে যায়। সেখানে জনশূন্য রেললাইনের পাশে অবস্থানকালে ভিকটিম নিঝুম আসামী জিমকে বিয়ের জন্য চাপ দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে আসামী জিম নিঝুমকে সজোরে থাপ্পড় মারলে সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যায়। এরপর আসামী তাকে টেনে-হিঁচড়ে পার্শ্ববর্তী নির্জন জঙ্গলে নিয়ে ভিকটিমের পরি হিত ওড়না দিয়ে গলা পেঁচিয়ে এবং মাথার ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। লাশ গুমের উদ্দেশ্যে জঙ্গল কেটে নির্জন স্থানে ফেলে রেখে আসামী ট্রে নে চড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গত ১৭/০৩/২০২৫ খ্রিঃ তারিখে ঈশ্বরদী থানা পুলিশ উক্ত স্থান থেকে অজ্ঞাতনামা লাশ হিসেবে নিঝুমের মৃতদেহ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করে। সে সময় লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশপুর থানা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আসামীকে সাথে নিয়ে ঈশ্বরদী থানাধীন পাকশী দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটিই ভিকটিম নিঝুমের বলে শতভাগ নিশ্চিত হয়।
আইনগত ব্যবস্থা:
আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে গ্রেফতারকৃত আসা মী মাশরিকুল রহমান জিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী বিচারকের খাস কামরায় ফৌজদারি কার্যবি ধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দি গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
অপরাধী যত চতুরই হোক না কেন, অপরাধ করে পার পাও য়ার কোনো সুযোগ নেই। ঝিনাইদহ জেলা পুলিশ অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সুদৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

মহেশপুরে  নিঝুম অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডের রহস্য ১৮ মাস পর উদ্ঘাটন: 

Update Time : 09:39 pm, Tuesday, 22 September 2026