বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁ চড়ায় টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন বেনা পোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক ইমদাদ।
শুক্রবার ২৫ শে সেপ্টেম্বর সকালে বেনাপোল পৌরসভার ছোট ছড়া গ্রামের গণসংযোগ করেন গণসংযোগকালে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন ব্য বস্থা ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের দাবি তুলে ধরেন। তারা জানান, সড়কের বিভিন্ন অংশের দুরবস্থার কারণে বর্ষা সহ বিভিন্ন সময়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের বক্তব্য শুনে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরি কল্পনা গ্রহণ করতে হবে। সুযোগ পেলে বেনাপোল পৌরস ভার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাব দ্ধ থাকলে হবে না। মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে পরিক ল্পিতভাবে রাস্তা, ড্রেনেজ ও নাগরিক সেবার উন্নয়ন করতে হবে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএন পির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনি য়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পা দক রেজাউল করিম,কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহ মান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুলসহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Reporter Name 



















