চৌগাছা (যশোর):প্রতিনিধি: যশোরের চৌগাছায় নকল ‘তীর ভূষি’ প্যাকেজিংয়ের অভিযোগে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নকল ভূষি প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত ৬৫টি ‘তীর ভূষি’র খালি বস্তা জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংহঝুলি ইউনি য়নের মল্লিকবাড়ি এলাকায় রানা স্টোরে এ অভিযান পরিচা লনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জি.এম.এ. মুনীব।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় দোকানি নাজমুল কবিরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভূমি অফিসের পেশকার অলোক কুমারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড জি.এম.এ. মুনীব।

চৌগাছা (যশোর):প্রতিনিধি: 



















