Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

বিজ্ঞান-প্রযুক্তিতে আবারও দেশসেরা হলো যবিপ্রবি

: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়ি কী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যা ঙ্কিং ২০২৭’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবি প্রবি) ১০০১ থেকে ১২০০-এর মধ্যে স্থান অর্জন করেছে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা লয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসা ইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববি দ্যালয় এ র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এর মধ্যে সবকটি বিশ্ববি দ্যালয়ের অবস্থান ৮০০-এর পরের ব্যান্ডে।

র‍্যাঙ্কিংয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবে ষণার প্রভাব, আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১০০০-এর মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যা শনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রথম, ড্যাফো ডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চতুর্থ অ বস্থানে রয়েছে।

১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ষষ্ঠ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টা রন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নবম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি দ্যালয় দশম অবস্থানে রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল য়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলি ত প্রচেষ্টার ফল। পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবি ষ্যতে শিক্ষা, গবেষণা ও আর্থি ক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যবি প্রবিকে এগিয়ে নিতে আমরা কাজ করব।

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলে ন, এই অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্র যাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য।

ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা, নতুন উদ্ভা বনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, ভবি ষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক।

এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকের আন্ত রিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আশা করি, বিশ্ববিদ্যালয় পরিবারকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারব।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ যবিপ্রবির অবস্থান ছিল ১০০১ থেকে ২০ ০০-এর মধ্যে।

এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে স্থান পেয়েছে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি দ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

বিজ্ঞান-প্রযুক্তিতে আবারও দেশসেরা হলো যবিপ্রবি

Update Time : 09:56 pm, Wednesday, 30 September 2026