Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

মাগুরায় মাটির প্রতিমায় ফুটছে উৎসবের রং, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভাস্করেরা

শহীদুজ্জামান চাঁদ :মাগুরা: শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে উৎসবের আগমনী বার্তা।

আর সেই বার্তাকে পূর্ণতা দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগর ও ভাস্কররা। শারদীয় দুর্গাপূজা যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে তাঁদের কর্মচাঞ্চল্য। দিনের আলো ফুরিয়ে গেলে পূজা মন্ডপ গুলোতে থেমে নেই প্রতিমা তৈরির কাজ।

মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমার প্রাথমিক কাঠামো। কোথাও চলছে মাটির প্রলেপ দেয়ার কাজ।

আবার কোথাও শিল্পীর নিপুণ আঙুলের স্পর্শে ধীরে ধীরে ফুটে উঠতে থাকে দেবী দুর্গার মুখাবয়ব। এ সকল কাঁচা মা টির নির্জীব কাঠামো একসময় রূপ নেয় জীবন্ত শিল্পকর্মের।

প্রতিমা তৈরির প্রতিটি ধাপেই রয়েছে ভাস্করদের শ্রম, দক্ষতা ও সৃজনশীলতার ছাপ। প্রথমে বাঁশ ও খড় দিয়ে কাঠামো তৈ রি করা হয়।

এরপর প্রস্তুত মাটি দিয়ে ধাপে ধাপে শরীরের অবয়ব গড়ে তোলা হয়। মাটি শুকিয়ে গেলে চলে সূক্ষ্ম কারুকাজ ও রঙে র কাজ। সবশেষে শাড়ি অলংকার, চুল ও নানা সাজসজ্জায় পূর্ণতা পায় প্রতিমার সৌন্দর্য।

উপজেলার চুকিনগর বারাঙ্গা খাল পূজা মন্ডপে প্রতিমা তৈ রিতে আসা ভাস্কর নিরঞ্জন সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, পূজার সময় ঘনিয়ে এলে কাজের চাপ বহুগুণ বেড়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরি র কাজ সম্পন্ন করতে হয়। তাই সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের ব্যস্ততা। অনেক সময় পরিবারের সদস্যরাও কাজে হাত লাগান।

তবে এই ব্যস্ততার মাঝেও ভাস্করদের চোখেমুখে থাকে এক ধরনের তৃপ্তি। তারা জানান, শুধু জীবিকা নির্বাহের জন্যই নয়, দেবী দুর্গার প্রতিমা তৈরিতে রয়েছে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা।

তাঁদের হাতের তৈরি প্রতিমা যখন পূজা মন্ডপে স্থান পায়, তখন মাটির সঙ্গে মিশে থাকা তাদের শ্রম ও ভালো বাসা যেন নতুন অর্থ খুঁজে পায়।

দুর্গাপূজার উৎসব শুধু মন্ডপের আলোকসজ্জা, ঢাকের বাদ্য কিংবা আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর নেপথ্যে রয়েছে অসংখ্য মানুষের নিরলস শ্রম।

তাঁদের মধ্যে ভাস্করদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মাটি, খড় আর বাঁশের সঙ্গে শিল্পীর কল্পনা মিশে তৈরি হয় যে প্রতিমা, সেটি হয়ে ওঠে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শার দীয় উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবি ন্দ বিশ্বাস জানান, শালিখায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এবছর উপজেলায় ১৬১টি পূজা মন্ডেপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, উৎসবকে ঘিরে অধিকাংশ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করবেন।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহ মান জানান, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে খোঁজখবর নেওয়া হয়েছে। উৎসব চলাকালে পূজা মন্ডপগুলোর নিরা পত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

মাগুরায় মাটির প্রতিমায় ফুটছে উৎসবের রং, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভাস্করেরা

Update Time : 03:21 pm, Sunday, 4 October 2026