Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

লালপুরে শতাধিক পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযানে ১৩ জন আটক 

নাটোরের লালপুরে শতাধিক পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্ট ভূক্ত (পরোয়ানাভুক্ত) ১৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল প্রতারণা ও ইমো হ্যাকিং, পেনাল কোড এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা পুলিশের তথ্য মতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার ২জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা র ১জন এবং পেনাল কোডের মামলার ৩জন রয়েছেন।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০ ) জুয়েল রানা (৪৪), আকাশ হো সেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে লালপুর থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন নাটোরে র পুলিশ সুপার মোঃ শরিফুল হক ।
তিনি জানান রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ে র নির্দেশনায় রাজশাহী,পাবনা ,নাটোর , মেহেরপুর  ও কুষ্টি য়ার চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালিত হয় ।
লালপুর অঞ্চলে আমরা একশোর বেশি পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযানে ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় , লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

লালপুরে শতাধিক পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযানে ১৩ জন আটক 

Update Time : 10:28 pm, Friday, 9 October 2026