নাটোরের লালপুরে অবৈধভাবে সার পাচার ও বিক্রির সময় কৃষকরা হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়।
এঘটনায় অভিযুক্ত ভাই ভাই ট্রেডার্সের সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এ অর্থদণ্ড দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকারের উপস্থিতি তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর সদর ইউনিয়নের সার ডিলা র ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন ঈশ্ব রদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয় লোকজন ও কৃষ করা গাড়িটি আটকে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি নি য়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ওই ডিলার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সার বিক্রির অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো আবীর হোসেন সত্যতা নিশ্চিত করেন।

এস ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি। 



















