যশোরের চৌগাছায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপা দ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি এম এ সা লাম, সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সাংগঠ নিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএন পির সভাপতি ওসাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামাতের সহকারি সেক্রেটারি কামাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফি জুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সঠিকভাবে হাত ধোয়ার নিয়মাবলী নিয়ে একটি সচেতনতা মূলক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ 



















