দখল বাজী,চাঁদাবাজি,সন্ত্রাস ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএন পির চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের শুদ্ধি অভিযানের ‘লাইন অব অ্যাকশন’ আরও কঠোর।
দলের শীর্ষ নেতৃত্বের বার্তা, অপরাধের ক্ষেত্রে পদ-পদবি বা রাজনৈতিক পরিচয় কোনো বিবেচ্য বিষয় হবে না।
এরই মধ্যে সাংগঠনিক ব্যবস্থার আওতায় এসেছেন গুরু ত্বপূর্ণ নেতারা।
সামনে আরও কয়েকজন এমপি-মন্ত্রী ও দলীয় নেতার কর্মকাণ্ডও নজরদারিতে রয়েছে।
দলীয় সূত্র বলছে, অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তরের হাইপ্রোফাইল কমি টি ভেঙে দেওয়া হয়।
এরপর রাত পোহাতেও খবর আসে পদ ত্যাগপত্র নিয়ে সংস দের পথে ছুটছেন সংর ক্ষিত নারী আস নের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
দলীয় শৃঙ্খলাসহ সরকার ও দলের ভাবমূর্তি সুরক্ষার প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমা নের এমন কঠোর সিদ্ধান্তে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নড়েচড়ে বসেন দলটির লাখ লাখ নেতা কর্মী।
উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। অপরদিকে সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় প্রশং সায় ভাসতে থাকেন প্রধানমন্ত্রী।
, দখলবাজিসহ সব ধরনের ‘বাজিকর’দের বিরুদ্ধে শক্ত হা তে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম, দুর্নীতি, অনৈতিক কর্ম কাণ্ড ছাড়াও যে কোনো অপরাধে জড়িয়ে পড়লে তিনি কোন পদে আছেন, সেটি দেখা হবে না।
বরং তার অপরাধের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন।
রাজধানীর মিরপুরে সম্প্রতি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুট পাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আস নের সরকার দলীয় সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।
এছাড়া দলের স্থানীয় পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা কর্মী সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টে ম্বর দেশে ফিরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন।
পুরো ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নেওয়ার পর তিন দিনের মাথায় বুধবার থেকে সাংগঠনিক অ্যাকশন শুরু হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে আরও যাদের সম্পৃক্ত থাকার অভিযোগ কিংবা প্রমাণ সামনে আস বে, তাদের পরিণতিও একই হবে।
এছাড়া দলের বিতর্কিতদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীসহ সারা দেশে যেসব নেতাকর্মী দখল, চাঁদাবাজি কিংবা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছেন বলে অভিযোগ রয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি দলের কেন্দ্রীয় দপ্তর থেকেও বিতর্কিত নেতাদের তালিকা এবং তাদের কর্ম কাণ্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
দলীয় শৃঙ্খলা সুরক্ষার এই অভিযানে ‘ঝুঁকিতে’ আছেন আর ও কয়েকজন জনপ্র তিনিধি ও দলীয় নেতা।
তাদের বিষয় টিও তদন্তাধীন। এছাড়া সতর্ক করা হয়েছে দ লের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও।
দলের হাইকমান্ড থেকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কাউকেই কোনো ধরনের সাংগঠনিক সুর ক্ষা দেওয়া হবে না। নেতা যত বড়ই হোক, সাংগঠনিক শাস্তির আওতায় আসতেই হবে।