Breaking News

তানোরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়ো গ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কা মারগাঁ ইউনিয়নের (ইউপি) নেজামপুর মাঠে এই ঘটনা ঘটেছে।
একই পুকুরে পর পর দু’বার বিষ প্রয়োগ করায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করে ছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে,তানোরের দেউল গ্রামের ফখরু ল ইসলাম কামারগাঁ ইউপির নেজামপুর মাঠে ৫০ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন।
কিন্ত্ত মেয়াদোত্তীর্ণ হবার আগেই তার কাছে থেকে পুকুর হাতিয়ে নিতে তৎপরতা শুরু করে কেশরহাট বাকশৈল এলাকার খয়ের আলী ও আব্দুর রব।
ভুক্তভোগী ফখরুল ইসলাম বলেন, এর আগেও একবার তার পুকুরে বিষ প্রয়োগ করে,এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।সম্প্রতি খয়ের আলী, আব্দুর রব ও হিরা তার পুকুরের পাহারাদারকে মারপিট করে পুকুর পাড় থেকে তাড়িয়ে দিয়ে ঘরে তালা দেয়।
এদিকে পাহারাদার না থাকার সুযোগে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়।ফখরুল ইসলামের দাবি খয়ের ও রব তার পুকুরে বিষ প্রয়োগ করেছে।এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নষ্ট করেছে।
এর আগেও বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নষ্ট করেছিলেন। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।
সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানা চ্ছি।”তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্ম কাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরু দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এবিষয়ে জানতে চাইলে খয়ের আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি ফখরুল ইসলামের কাছে প্রায় ২১ লাখ টাকা পাবেন।তিনি টাকা না দেবার কৌশল হিসে বে এসব করছেন।এ ঘটনার সঙ্গে তার বা তাদের কোনো সম্পৃক্ততা নাই।#

About admin

Check Also

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ এই শ্লোগানে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ …