Related Articles
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইট ভাটা র চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় অপর একটি ইট ভাটাকে চার লাখ টাকা জরিমা না করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরি চালিত হয়।
এদিন অভিযানে কেশরহাট পৌর এলাকার মরগার বিলে একরামুলের মালিকানাধীন জেস্টার ব্রিকস এবং মৌগাছি ইউনিয়নের (ইউপি) ধামিনপাড়া এলাকায় সোহাগের মা লিকানাধীন বিআরবি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে স্কেভেটর দিয়ে ভাটা দুটির কিলন ও ১২০ ফুট উচ্চ তার স্থায়ী চিমনি ভেঙে দেয়া হয়।
এ ছাড়াও কেশরহাট পৌর এলাকার মরগার বিলে আম জাদ হোসেনের মালিকানাধীন মেসার্স এএমএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে জরিমা নার টাকা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফো র্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইস লামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদ প্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলি শ, এসআরবি-৫ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা সহযো গিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ১২০ ফুট স্থায়ী চিমনি বিশিষ্ট ইট ভাটা এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতকারী অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
Bartabd24.com সব খবর সবার আগে