Breaking News

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বাগের হাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাস কের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সা বেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  মোঃ সাদেকুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আ নাস পারভিন বিথীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্ত রের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপল ক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান পরি চালনা এবং দিবস দুটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

About admin

Check Also

জনবান্ধব কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী 

রাজশাহীর দুর্গাপুর  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহা না পারভীন লাবনী জনবান্ধব কৃষি কর্মকর্তা হিসেবে কৃষক দের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *