রহমত আরিফ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর ৬ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সদরের বাসিয়াদেবি এলা কায় এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সং সদ সদস্য মির্জা ফয়সল আমীন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূ হের টেকসই ব্যবস্থাপনা (১ম অংশ) প্রকল্পের আওতায় এ পুনঃখনন কাজ শুরু হয়েছে।
উদ্বোধন শেষে এমপি বলেন, জেলা সদরের নদীগুলোতে ১৬০ কিলোমিটার পুনঃখনন করা হবে।
এ খনন কাজে যেনো শতভাগ বাস্তবায়ন হয় সেদিকে নজর রাখা হবে। না হলে জনগন আমাদের জবাবদিহিতার আও তায় আনবে।
পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
প্রকল্পের তথ্য বলছে, এ নদীর ৬ কিলোমিটার খননের কাজ করা হবে । যার ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১১ হাজা র ৯২২ টাকা।

রহমত আরিফ ঠাকুরগাঁও 


















