Dhaka , Wednesday, 25 November 2026
সর্বশেষ:
রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই জনবান্ধব কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী  ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন মির্জা ফয়সল আমীন এমপি গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ শালিখায় বাড়ছে ভাঙারির দোকান,ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য- বিকি কিনি হচ্ছে চোরাইকৃত মালামাল ভূয়া ফ্যামিলি কার্ড দিতে গিয়ে হরিণাকুণ্ডুতে এক নারী আটক ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর লালপুরে মোবাইল ফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪ জন লালপুরে জেলা প্রশাসকের  মতবিনিময় সভা 

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

শুধু নভেম্বরই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শা খায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলা দেশ পার্টি (এবি পার্টি)।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতি তে বলেন, গ্রামীণ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসং যোগ কোনো বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হিসেবে দেখার সুযো গ নেই।

‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে সংঘটিত এসব হামলার ধরন ও ব্যাপকতা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তির সহিংস রাজনীতিতে ফিরে আসার অপচেষ্টা এবং পরিকল্পিত নাশ কতার আশঙ্কাকে সামনে নিয়ে এসেছে।গ্রামীণ ব্যাংকের শতা ধিক শাখায় অগ্নিসংযোগই প্রমাণ করে, আগুন-সন্ত্রাসের রাজনীতি পতিত ফ্যাসিবাদী শক্তির রন্ধ্রে রন্ধ্রে।

তাঁরা বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, সেই শক্তি যদি আবার রাজনৈতিক স্লোগান, সহিংসতা, অগ্নিসংযোগ ও আ তঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা

করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ রাজনৈতিক নেটওয়া র্ক, অর্থের জোগান কিংবা পরিকল্পনাকারীকে খুঁজে বের করতে হবে।

তাঁরা বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ডিসেম্বরকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার জন্য অগ্নি সন্ত্রাস করছে।

তাঁরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

সরকার যদি জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগু লোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে গণ-অভ্যু ত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ আর্থিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, হামলার সঙ্গে জড়িতদে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদ, প্রতি হিংসা, অগ্নিসন্ত্রাস কিংবা রাজনৈতিক সহিংসতার পথে ফিরে যেতে দেওয়া হবে না।

গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কে কঠোর ব্যবস্থা নিতে হবে।

About Author Information

Popular Post

রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

Update Time : 53 Minutes Ago