নাটোরের লালপুর থানার এ এস আই রায়হান ফেরদৌস ও এসআই মিন্টু কুজিপুকুর এলাকায় জমি সংক্রান্ত, বিষয়ক অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে মিঠু ও মামুন নামে দুই পুলিশ সোর্স এর তথ্য অনুযায়ী উপজেলার কুজিপুকুর এলাকার বাচ্চুর পরিত্যক্ত ইটভাটা থেকে আজমল হোসেন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
আজমল উপজেলার অর্জুনপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
উল্লেখ্য গত ১৮ অক্টোবর রবিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে অভিযান পরিচালনা করে ৮৭ পিচ ইয়াবা সহ আজমলকে আটক করে এএস আই রায়হান ফেরদৌস ও এসআই মিন্টু। এঘটনায় মাদক ব্যাবসায়ী আজমল সোর্স মামুন আলী মুন্নী কে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে।
পরবর্তীতে ছেড়ে দেয়ার জন্যে ১ লক্ষ টাকায় মাদক ব্যাবসা য়ী আজমল কে ছেড়ে দেয়ার চুক্তি হয়। আজমল তার স্ত্রী কে ফোন করে টাকা নিয়ে বাচ্চুর পরিত্যক্ত ইট ভাটায় আস তে বললে তার স্ত্রী ও আজমলের বড় ভাই রহমান টাকা নিয়ে বাচ্চুর ইট ভাটায় এসে ১ লক্ষ টাকা ঘুষ দিয়ে মাদক ব্যাবসা য়ী আজমল কে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়।
সোর্স মামুন আলী (মুন্নী) বলেন, মাদক ব্যবসায়ী আজমলের স্ত্রী আমার হাতে একলক্ষ টাকা দেয় সেই টাকা আমি এসআ ই মিন্টুকে গুনে দিয়ে দিই।
পরে ঐ ঘুষের টাকা এএসআই রায়হানকে দেয়, রায়হান পকেটে টাকা নিয়ে মাদক ব্যাবসায়ী আজমলের হাতের হ্যান্ডকাফ খুলে ছেড়ে দিয়ে চলে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হলে, এএসআই রায়হানের উপর চাপ পড়লে তিনি পুনরায় রাত দুইটার সময় মাদক ব্যাবসায়ী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করে আজমলকে গ্রেফতার করে ও সোর্স মিঠুকেও গ্রেফতার করে এস আই মিন্টু বাদী হয়ে পরেরদিন নাটোর কোর্টে হস্তা ন্তর করে দেয়, পরে মাদক বয়বসায়ী আজমল ও সোর্স মিঠু কে জেল হাজতে প্রেরণ করে আদালত ।
এই পুরো সময় আরেকজন সোর্স মামুন আলী (মুন্নী) এএস আই রায়হানের সাথেই ছিলো।
কিন্তু দুই দিন পর সোর্স মামুন জানতে পারে মাদক ব্যাবসায়ী র পলাতক সঙ্গী হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়টি নিয়ে সোর্স মামুন আলী (মুন্নী) বলেন, মাদক ব্যা বসায়ীকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করতে গিয়ে এখন আমি মাদক মামলার আসামি হয়ে গেছি।
এভাবে পুলিশ যদি উল্টো ফাঁসিয়ে দেয় তাহলে মাদক নির্মুল হবে কিভাবে, আমার মা বাদী হয়ে নাটোর পুলিশ সুপার কার্য লয়ে অভিযোগ দিয়েছে।আমি সঠিক তদন্ত ও সুস্থ বিচার চাই।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, মামুন আলী (মু ন্নী) পুলিশের অভিযান চলাকালীন সময়ে পুলিশের সাথেই ছিলেন। তাহলে তিনি মাদক মামলার আসামি হোন কিভাবে। আর পুলিশ মাদক সহ আসামি ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয় কিভাবে।
মাদক ব্যবসায়ী আজমলের স্ত্রী তৃষা খাতুন বলেন, আমার স্বামীকে পুলিশ মাদক সহ আটক করেছিলো, আমার স্বামী কে দিয়ে আমাকে ফোন করিয়ে ১ লাখ টাকা নিয়ে বাচ্চুর পরিত্যক্ত ইট ভাটায় আসতে বললে আমি টাকা নিয়ে আমার ভাসুর রহমানকে সাথে নিয়ে ইট ভাটায় গিয়ে মামুন আলী (মুন্নীর) হাতে টাকা দিয়ে আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আ সি।
কিন্তু ঐ দিন রাত ২ টায় অর্জুনপুর আমার স্বামীর বাড়ি ঘিরে আটক করে পুলিশ।
পরে আমার স্বামীকে জিগ্জাসাবাদের জন্যে নিয়ে যায়। পরে জানতে পারি ৮৭ পিছ ইয়াবা সহ পুলিশের সোর্স মিঠু সহ আ মার স্বামীকে কোর্টে চালান করে দেয়।
এ এস আই রায়হানের কাছ থেকে জানতে চাইলে তিনি বলে ন, আমি ছোট অফিসার এসআই মিন্টুর সাথে ছিলাম তার কাছ থেকে জানতে পারেন উনি মামলার বাদী।
এ বিষয়ে মামলার বাদী এস আই মিন্টুর ফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে, নাটোর পুলিশ সুপার কার্যালয়ের এএসপি ইফতে খার আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা দুজ নই ক্লোজড হয়েছে নাটোর পুলিশ লাইনসে।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ যখন আসছে অবশ্যই তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে প্রাথমিক ভাবে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এস ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি 



















