মাগুরা প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালি খায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপল ক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অ ডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বি ভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা সহকারী কমি শনার (ভূমি) এম সাব্বির হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরীন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনিচুর রহমান মিল্টন, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন এবং শালিখা উপজেলা ক্রেডিট ইউনি য়ন কো-অপারেটিভ সমবায় সমিতির প্রতিনিধি মো. বাহারুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জা মান চাঁদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শতখালী মাধ্য মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম।
আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জ ন, আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি তে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

শহীদুজ্জামান চাঁদ, প্রতিনিধি 



















