বগুড়ার সান্তাহার শহরে ভ্রা ম্যমান আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘ নের দায়ে বিভিন্ন হোটেল ও কন ফেকশনারীর দোকানের জরিমা না করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টারদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদম দিঘী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল ইসলাম এ অভিযান পরিচালনা করছেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা, মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খাদ্যপণ্য রাখার অপরাধে বিসমিল্লাহ হোটেলের এক লক্ষ টাকা, ডিজিটাল স্টার হোটে লের দশ হাজার টাকা, মৌবন কনফেকশনারীর পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সহ খাদ্য সামগ্রী তৈরি ,শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি খাদ্য পূর্ণ বিক্রি,ফ্রিজে সন্দে শ ও মিষ্টি তৈরীর ক্ষীর মজুদ রাখার অপরাধের দায়ে গ্রামীণ ফুড সের ৩ লাখ টাকা টাকা জরিমানা করা হয়।
এসময় বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, আদমদিঘী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম বলেন ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হো টেল রেস্তোরাঁ কনফেকশনারী সহ খাদ্য পুণ্য বিক্রি প্রতিষ্ঠান গুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #

মোঃ মনসুর আলী আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ 


















