ঝিনাইদহ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়গামী ডাবল ডেকার ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃ ত্তরা।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শৈলকুপার দুধসর চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: 


















