Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে

নবজাতকের জন্ডিস বা রক্তে বিলিরুবিনের মাত্রা অস্বাভা বিকভাবে বেড়ে যাওয়া একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

সময়মতো যথাযথ চিকিৎসা নিশ্চিত করা না গেলে শিশুর শারীরিক ও স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।

অথচ গোপালগঞ্জে এ রোগের প্রাথমিক চিকিৎসা ও ফটো থেরাপির ব্যবস্থা থাকলেও জটিল পরিস্থিতিতে উন্নত চিকি ৎসার জন্য অভিভাবকদের ছুটতে হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।

এতে একদিকে বাড়ছে চিকিৎসার ব্যয়, অন্যদিকে সদ্যোজা ত শিশুকে নিয়ে দূরপথ পাড়ি দিতে গিয়ে চরম ভোগা ন্তিতে পড়ছেন মা-বাবা ও স্বজনেরা।

বিশেষ করে নিম্ন আয়ে র পরিবারগুলোর জন্য এ পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন।

চিকিৎসাসংশ্লিষ্টদের মতে, নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন হয়।

কোনো কোনো ক্ষেত্রে নিবিড় পরিচর্যা এবং প্রয়োজন অনুযা য়ী এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বা রক্তের বিনিময় চিকিৎসারও দরকার হতে পারে।

এসব সুবিধা স্থানীয়ভাবে না থাকলে রোগীকে অন্য হাসপা তালে স্থানান্তর করতে হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক পরিবারের লাখ টাকারও বেশি ব্যয় হও য়ার আশঙ্কা থাকে।

একটি নবজাতকের চিকিৎসাকে কেন্দ্র করে একটি পরিবা রকে কতটা উদ্বেগ, অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়, তা ভুক্তভোগীরাই ভালো জানেন। সন্তানের সুস্থতার অপেক্ষায় হাসপাতালের বিছানার পাশে নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজা তকের চিকিৎসাসেবা আরও আধুনিক করা এখন সময়ের দাবি।

এ জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত ও আধুনিক ফটোথেরাপি মেশিন, উন্নতমানের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্র (এন আইসিইউ),সার্বক্ষণিক শিশু ও নবজাতক বিশেষজ্ঞ চিকি ৎসক, প্রয়োজনীয় ক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের ব্যবস্থা এবং উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করা জরুরি।

গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা, নবজাতকের জ ন্ডিসসহ জটিল রোগের উন্নত চিকিৎসা নিজ জেলাতেই নি শ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এতে ঢাকামুখী রোগীর চাপ কমার পাশাপাশি সময়মতো চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে এবং অসহায় পরিবার গুলোর আর্থিক ও শারীরিক ভোগান্তি অনেকটাই কমবে।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজা তকের জটিল রোগের উন্নত চিকিৎসাসেবা চালুর জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হোক।

অর্থের অভাবে কোনো পরিবার যেন নবজাতক সন্তানের জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।

একটি শিশুর জীবন রক্ষায় সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চি ত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে

Update Time : 8 Minutes Ago