নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযা ন চালিয়ে গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আক্কাস আলী (৫৪), (লালপুর থানার ৪নং আড়বাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য),মোঃ বিদ্যুৎ হোসেন (৪০), (লালপুর থানার ৪নং আড়বাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সদ স্য), মোঃ রুবেল হোসেন (৩৫) (লালপুর থানার ৪নং আড়বা ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক এবং বর্তমান যুবলীগের সক্রিয় সদস্য), মোঃ লুৎফর রহমান মিলন (৪৭) (লালপুর থানার ৪নং আড়বাব ইউনিয়নের ৯নং ওয়ার্ড আও য়ামীলীগের সদস্য),আবু সালেহ মোঃ লুৎফুল হায়দার দিপু (৪৬) (লালপুর থানার ৪নং আড়বাব ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য), মোঃ শহিজ উদ্দিন (৫৪) (লালপুর থানার ১নং লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলী গের সদস্য), মোঃ নিরব হোসেন ইমন (২৫) (লালপুর থানার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য) কে নিজ নিজ বাড়ী হতে আটক করা হয়।
১০ নভেম্বর বিকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

এস ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি। 


















