মাগুরা প্রতিনিধি:মাগুরার শালিখায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মি ছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়পাড়া ইউ নিয়ন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেএ সময় নেতাকর্মীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে আড়পাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনি য়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এতে নেতৃত্ব দেন আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হাসান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ।
এ ছাড়া ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা ও মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শালিখা উপজেলা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে।
বক্তারা আরও বলেন, শালিখায় কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা সাধারণ মানুষের ওপর হামলার চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উপজেলার জনগণের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখ তে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও জানান তারা।

শহীদুজ্জামান চাঁদ, প্রতিনিধি 


















