Dhaka , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
চৌগাছায় বিধবা নারীর রহস্যজনক মৃত্যু ভেড়ামারা থেকে ঢাকা চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার  সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা 

ভেড়ামারা থেকে ঢাকা চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ

কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর এবং পাবনার ঈশ্বরদী অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের লাইফলাইন হিসেবে পরিচিত ঐতিহ্যবা হী ‘চিত্রা

এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতি বাদে উত্তাল হয়ে উঠেছে ভেড়ামারা।

আজ ১১ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টা থেকে স্থানীয় সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী রেলযাত্রীরা একজোট হয়ে ভেড়ামারা রেল স্টেশনের নিকটে রেলপথ অবরোধ, মানবব ন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করলে ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

ভেড়ামারা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাজিব কুমার বিশ্বাস গণমাধ্যম ‘চ্যানেল এস’-কে জানান, আন্দো লনকারীদের অবরোধের কারণে আজ বুধবার মহানন্দা

ডাউন (১৬) ট্রেনটি বেলা ১১টা থেকে এবং কপোতাক্ষ আপ (৭১৫) ট্রেনটি কিছু সময় আটকে থাকে।

আজ সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শত শত মানুষ ভেড়ামারা রেল স্টেশন এলাকায় সমবেত হন

এবং স্টেশন সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালে চালুর পর থেকে দীর্ঘ দুই দশক ধরে এই অঞ্চলের ব্যবসায়ী, চাকুরিজীবী,ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকাগামী

রোগীরা নিরাপদ ও আরাম দায়ক যাতায়াতের জন্য সম্পূর্ণ ভাবে চিত্রা এক্সপ্রেসের (আপ নম্বর: ৭৬৩, ডাউন নম্বর: ৭৬৪) ওপর নির্ভরশীল।

কিন্তু সম্প্র তি ট্রেনটিকে পদ্মা সেতু দিয়ে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে চিত্রা এক্সপ্রেস আর ভেড়ামারা, মিরপুর এবং ঈশ্বরদী অঞ্চল স্পর্শ করবে না।

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্তের ফলে কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের হাজার হাজার ঢাকাগামী যাত্রী চরম দুর্ভোগ ও তীব্র সংকটের মুখে পড়বেন।

যোগাযোগের এই একমাত্র বড় মাধ্যমটি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা ও ঝুঁকি নিয়ে সড়কপথে যাতায়াত করতে হবে, যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

রেলপথ অবরোধ ও মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথ প্রদক্ষিণ করেন।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর সাধারণ রেলযাত্রীদের পক্ষে উপজেলা নির্বাহী অফি সারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে এই স্মারক লিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার।

স্মারকলিপি প্রদানের সময় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্যতম ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সো হাগ ভেড়ামারা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মহসিন রেজা, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী,পৌর যুবদ।

লের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আ হ্বায়ক আবুল কালাম আজাদ ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বা হার স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃ পক্ষের নিকট প্রেরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, বৃহত্তর কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব করে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

About Author Information

Popular Post

চৌগাছায় বিধবা নারীর রহস্যজনক মৃত্যু

ভেড়ামারা থেকে ঢাকা চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ

Update Time : 35 Minutes Ago