বাগেরহাটের রামপালে রাজনৈতিক গ্রুপিংয়ের জেরে ভো জপাতিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আল আমিন শেখের মালিকানাধীন মৎস্য ঘের জোরপূর্বক দখল এবং রাতের আঁধারে লাখ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ নভেম্বর ২০২৬ তা রিখে জোরপূর্বক রাতের আঁধারে ব্যাসজাল ও গৈজাল দিয়ে দিনরাত মিলিয়ে মোট ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা।
বাঁশবাড়িয়া মৌজায় মিরা খালী ১০০ বিঘা, বাঁশবাড়িয়া ৪০ বিঘা এবং চন্দ্রখালী মৌজায় ২০ বিঘা মৎস্যঘের ডাকাতের স্টাইলে দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ঘের দখল ও মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন তরফদার এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোখন শেখ, মতি সর দার, সাইফুল শেখ, নাহিদ ইসলাম, টুকু সরদার, জাকির সরদার, মোরতুজা সরদার, ওহাব আলী সরদার, সালাম শেখ, সবুজ শেখ, সাইফুল শেখ, শরিফুল শেখ, রহমান ফকি র, তরিকুল গাজী, দাউদ শেখ ও রুহুল শেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে ভুক্তভোগী নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্য মে ভোজপাতিয়া ইউনিয়নের মৎস্য ঘের জবরদখলের বিষ য়টি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মো. আল আমিন শেখ।

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: 


















