শৈলকুপা তথা বাংলাদেশের গর্ব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় উদযা পন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শৈলকুপা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভা পতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, কবি গোলা ম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন, কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরো জ খানুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রে ণি-পেশার প্রতিনিধিরা।
সভায় কবি গোলাম মোস্তফার সাহিত্যকর্ম, জীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
তাঁকে ঘিরে জন্ম ও মৃত্যুদিন উদযাপন উপলক্ষে উপজে লা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে।
এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজনের পরি কল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে কবির স্মৃতি সংর ক্ষণ, তাঁর সাহিত্যকর্মের প্রচার এবং শৈলকুপার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে বক্তারা বলেন।

মফিজুল ইসলাম শৈলকুপা ঝিনাইদহ 


















