যশোরের চৌগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহকে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ফুলসা রা ইউনিয়নের দুর্গাপুরকাঠি গ্রামে তাঁর নিজ বাসভবনে রাষ্ট্রী য় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমি শনার (ভূমি) জি, এম, এ, মুনীব।
গার্ড অব অনার প্রদান কার্যক্রমে নেতৃত্ব দেন চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন(সিকদার)।মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহর ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

চৌগাছা (যশোর)প্রতিনিধি: 


















