সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের চাচা ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ভাই বজ লুর রহমান নাটুু শনিবার রাত ১.৩৫ মিনিটে ইন্তেকাল করে ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল ও তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু, জেলা বিএ নপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, উপ জেলা নির্বাহী কর্মকর্তা কাজী মেশকাতুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরি ষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হারুনর রশীদ পাপ্পু, গোপালপুর পৌরস ভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজি জ রঞ্জু প্রমূখ।

এস ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি। 


















