যশোরের চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সের চিকিৎসাসেবার মানো ন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমা ধানে মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী তা: এসএম জিয়া উদ্দিন হায়দার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতাল হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোস লেহ উদ্দিন ফরিদ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভা গের সিনিয়র সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশীদ, সংশ্লিষ্ট বিভা গের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদ প্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমূখ।
এ সভায় হাস পাতালের চিকিৎসক, নার্সসহ জনবলসংকট ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। সভা পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
এদিকে,চৌগাছার তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফা তের তৈরি ‘Hello Ambulance BD’ পরিদর্শন করেন অতি থিরা। রিফাতের ‘Rifat Engineering’ ওয়ার্কশপে নির্মাণা ধীন অ্যাম্বুলেন্সটিতে সৌর প্যানেলে চার্জিং ও স্বয়ংক্রিয় চার্জিং ব্যবস্থা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এ উদ্ভাবনকে উৎসাহিত করেন পরিদর্শনকারী অতিথিরা।
এ সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমি শনার (ভূমি) জি. এম. এ. মুনিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদসহ জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চৌগাছা (যশোর) প্রতিনিধি 



















