Dhaka , Thursday, 19 November 2026
সর্বশেষ:
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, কাদায় পিছলে অন্তত ১০ জন আহত শৈলকুপায় শিক্ষকের উপর  দুর্বৃত্তের হামলা ঝিনাইদহে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের ঝিনাইদহের বারইখালী-উদয়পুর গ্রামের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু, বিয়ে না করায় ঝিনাইদহে জামায়াত নেতার বিরুদ্ধে এক নারীর অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, ১ ছাত্রলীগ কর্মী আটক  সাতক্ষীরার কলারোয়ায় বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড লালপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপি সহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা  শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম হোসেন গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদা লত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনাকালে আসামী ইব্রাহিম গাজী  কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামী মো. ইব্রাহিম হোসেন গাজী সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের  মো.শহর আলী গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নিরযাতিতা কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী।
মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির সাথে বসবাস করত।
গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ইব্রাহিম।
এসময় কিশোরীর গুঙ্গানিতে স্থানীয়রা ইব্রাহিমকে হাতে নাতে আটক করে কলারোয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে ইব্রাহিমতেৎক আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্তকারি পুলিশ কর্মকর্তা তদন্ত শেষে ইব্রাহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার প্রয়োজনীয় নথি ও সাক্ষি পর্যালোচনা শেষে আদালতের বিচারক ধর্ষন মামলার আসামি ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলি আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্র্রম কারাদন্ড ও অর্থদ ন্ডের আদেশ দিয়েছেন। আসামীপক্ষের আইনজীবী ছিলেন এড. নূররুল আমিন।

About Author Information

Popular Post

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার কলারোয়ায় বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

Update Time : 44 Minutes Ago