Dhaka , Thursday, 19 November 2026
সর্বশেষ:
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, কাদায় পিছলে অন্তত ১০ জন আহত শৈলকুপায় শিক্ষকের উপর  দুর্বৃত্তের হামলা ঝিনাইদহে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের ঝিনাইদহের বারইখালী-উদয়পুর গ্রামের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু, বিয়ে না করায় ঝিনাইদহে জামায়াত নেতার বিরুদ্ধে এক নারীর অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, ১ ছাত্রলীগ কর্মী আটক  সাতক্ষীরার কলারোয়ায় বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড লালপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপি সহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা  শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

বিয়ে না করায় ঝিনাইদহে জামায়াত নেতার বিরুদ্ধে এক নারীর অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে জামায়াত নেতা ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে এক নারীর অপপ্রচার ও অপবা দের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান জানান, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়া নামের এক নারীর সঙ্গে বিয়ের প্রস্তাব পান তিনি।

পরে ১০ অক্টোবর মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়। এ সময় তার ছেলেও উ পস্থিত ছিল।

পরবর্তীতে ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি।

উভয় পক্ষের সম্ম তির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ জন্য কিছু কেনাকাটাও করেন তিনি। তবে পরবর্তীতে আজিজুর রহমানের সন্তানেরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং তারা আরও সময় নেও য়ার সিন্ধান্ত নেন। বিষয়টি ওই নারীর মামাকেও জানান তিনি।

আজিজুর রহমানের অভিযোগ, এরপর থেকেই শারমিন তানিয়া তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন।

বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তাকে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা, ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থা নায় শারমিন তানিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হন শারমিন তানিয়া।

এ সময় বাড়ি দখলের চেষ্টা, গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবংঅশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি উপ স্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তার বিরুদ্ধে ধর্ষ ণের মিথ্যা অপবাদ দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

সংবাদ সম্মেলনে আজিজুর রহমান দাবি করেন, সামাজিক
যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে মানহানিকর সংবাদ ও মিথ্যা অভিযোগ প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদা ক্ষুণœ হচ্ছে।

এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উ ল্লেখ করে তিনি এর প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদ ন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

About Author Information

Popular Post

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিয়ে না করায় ঝিনাইদহে জামায়াত নেতার বিরুদ্ধে এক নারীর অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Update Time : 34 Minutes Ago